নারী এশিয়ান গেমস বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে চারটায়। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে শীর্ষে আছে বাংলাদেশ। এই ম্যাচে এক পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজের মেয়েদের। আগের ম্যাচে তারা চাইনিজ তাইপের সঙ্গে ড্র করে এবং উজবেকিস্তানকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক জয় পায়।