আরো ব্যয়বহুল হতে পারে উড়োজাহাজ ভ্রমণ

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট ও যুদ্ধ পরিস্থিতির কারণে টিকিটের দাম বাড়তে পারে। ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ বলছে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় জেট ফুয়েলের দাম বেড়েছে, যার প্রভাব ভাড়ায় পড়বে। হেজিং ব্যবস্থা থাকলেও তারা ক্ষতি এড়াতে পারছে না। এ অবস্থায় ইউরোপীয় বিমান সংস্থাগুলো যুক্তরাষ্ট্র থেকে জেট জ্বালানি আমদানির কথা ভাবছে এবং বিকল্প জ্বালানি ব্যবহারের পরিকল্পনা করছে।