ইরান সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর ও পুনরুদ্ধারের সক্ষমতা দুর্বল করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ডিজিটাল ওয়ালেট ও ভুয়া কোম্পানিগুলোর সম্পদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে। এটি ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।