ঈদুল ফিতরের আগে সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার বেইলি রোডে উচ্চ পর্যায়ের সভায় তিনি বলেছেন, কোনো অবস্থায় শ্রমিকের পাওনা নিয়ে জটিলতা হবে না। ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। ব্যাংক ও পলাতক মালিকদের সঙ্গে দ্রুত সমন্বয় করতে হবে। মন্ত্রণালয় শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে।