এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ

রাজধানীর পল্লবীতে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে একা একটি ফ্ল্যাটে বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, ২৬ মে সর্বশেষ পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। ধারণা করা হচ্ছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।