পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে প্রায় ৫৮ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রস্থের একটি মৃত বেলিন তিমি ভেসে এসেছে। বুধবার সকালে গভীর সমুদ্রে তিমিটিকে শনাক্ত করেন স্থানীয়রা। পরে জোয়ারের পানিতে এটি উপকূলে আটকে যায়। বিশেষজ্ঞদের ধারণা, কয়েক দিন আগেই প্রাণীটির মৃত্যু হয়েছে। বন বিভাগ তিমিটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা।