টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

ইরান থেকে তেল পরিবহন ঠেকাতে যুক্তরাষ্ট্র ৪০টি শিপিং কোম্পানি ও একটি চীনা শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব জাহাজের মাধ্যমে ইরানি তেল চীনে পাচার হচ্ছে। একই সঙ্গে কয়েকটি ট্যাংকার জব্দ করা হয়েছে, যেগুলোতে বিপুল পরিমাণ তেল ও রাসায়নিক ছিল। চীন এ পদক্ষেপকে অবৈধ বললেও যুক্তরাষ্ট্র বলছে, এটি ইরানের “শ্যাডো ফ্লিট” ভেঙে দিতে বড় অভিযান।