ঢাকার আতঙ্ক ১৩৮৭ ছিনতাইকারী

রাজধানীতে ছিনতাই আতঙ্ক উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রকাশ্য দিনেও ব্যাংকপাড়া, মার্কেট ও আবাসিক এলাকায় ছিনতাই হচ্ছে, বাধা দিলে গুলিও চালাচ্ছে অপরাধীরা। ডিএমপির তথ্যে বর্তমানে তালিকাভুক্ত সক্রিয় ছিনতাইকারী ১,৩৮৭ জন, যা কয়েক মাসে প্রায় দেড় গুণ বেড়েছে। পুলিশ টহল, নজরদারি ও অভিযান জোরদারের নির্দেশ দিলেও ভুক্তভোগীদের অভিযোগ, মামলা নিতে এখনও টালবাহানা করা হয়। অপরাধ বিশেষজ্ঞরা জামিন ও বিচারপ্রক্রিয়ার দুর্বলতাকে দায়ী করছেন।