তীব্র গরম ও দূষণে ঝুঁকি বাড়ে ব্যাক্টেরিয়াল মেনিনজাইটিসের, সতর্ক থাকুন

গরম পড়তেই ভাইরাস ও ব্যাক্টেরিয়ার দাপট বাড়ছে, বাড়ছে জ্বর ও পেটের সমস্যা। এর মধ্যে চিকিৎসকরা সতর্ক করছেন মেনিনজাইটিস নিয়ে। এটি ভাইরাস, ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণে হতে পারে, যা মস্তিষ্কের আবরণ মেনিনজেসে প্রদাহ সৃষ্টি করে। গরমে ব্যাক্টেরিয়াল মেনিনজাইটিস বেশি দেখা যায়। এতে মাথাব্যথা, বমি, জ্বর, বিভ্রান্তি ও খিঁচুনি হতে পারে। দ্রুত চিকিৎসা না নিলে জীবনঝুঁকি তৈরি হয় এবং অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়।