ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারজিন গনি

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এবার রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। বাংলাদেশ থেকেও ফারজিন গনি একমাত্র ভলান্টিয়ার হিসেবে অংশ নিচ্ছেন, যিনি ২ জুন টরন্টোর উদ্দেশে যাত্রা করেছেন বলে জানা গেছে।