শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়ায় বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি অনার্স বিষয় অন্য বিষয়ের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব এসেছে। একইসঙ্গে আইটি, কারিগরি শিক্ষা, এআই, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। কলেজে ক্যারিয়ার সেন্টার ও বিদেশি ভাষা শিক্ষা চালুর পরিকল্পনাও রয়েছে। ২০২৮ সাল থেকে দক্ষতাভিত্তিক নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসএসসি-এইচএসসির বিষয় ও পরীক্ষার সময়ও কমানোর পরিকল্পনা রয়েছে।