নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাসভবনে ফেরেন তিনি। পরে বিচার বিভাগ, সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়া আইভীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ দুই হত্যা মামলায় হাইকোর্টের জামিনে তার মুক্তির পথ খুলে যায়।