বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড ফুটবল দল যুক্তরাষ্ট্রে ক্যাম্পে পৌঁছে বড় ধাক্কা খেয়েছে। ফ্লোরিডা থেকে কানসাস সিটিতে যাওয়ার পথে তাদের কিছু ট্রেনিং সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। দলটি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, একটি ভ্যান থেকে জিনিসপত্র নিখোঁজ হয় এবং এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে।