বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা সামনে রেখে কঠোর নির্দেশনা জারি করেছে পিএসসি। ৯ থেকে ২৩ এপ্রিল আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটরসহ সব ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চলবে। হাইটেক জালিয়াতি ঠেকাতে পরীক্ষার্থীদের উভয় কান খোলা রাখতে হবে বলে জানিয়েছে পিএসসি।