মাধ্যমিক শিক্ষায় আসছে ‘স্মার্ট ক্লাসরুম’, কী থাকছে তাতে

মাধ্যমিক শিক্ষায় আধুনিকায়নে ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ স্মার্ট ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চীনের অনুদানে প্রায় ১৩৫ কোটি টাকার এ প্রকল্পে এআই, ক্লাউড প্রযুক্তি, রেকর্ডিং সুবিধা ও কেন্দ্রীয় ডাটা সেন্টার থাকবে। প্রতিটি স্কুলে ইন্টারেক্টিভ প্যানেল বসানো হবে। ২০২৬-২৭ অর্থবছরে কাজ শুরু হতে পারে। এতে ডিজিটাল বৈষম্য কমে শিক্ষার মান উন্নত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।