মেহেরপুরে রহস্যজনক চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, গাংনীতে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়। বোমা সদৃশ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হলে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে থানায় নেয়। একই সঙ্গে পলিথিনে মোড়ানো রহস্যজনক চিরকুটও পাওয়া যায়, যা এখনো খোলা হয়নি। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।