যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা

গবেষণা অনুযায়ী, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে ইউরোপীয় ইউনিয়নের তুলনায় গড়ে প্রায় ১০ শতাংশ কম দাম পান। কারণ মূলত যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকা। বড় প্রতিষ্ঠানগুলো ছোট প্রতিষ্ঠানের তুলনায় ৩০ শতাংশ বেশি দাম পান। জার্মানির বাজারে টি-শার্টে ২০–২৭% এবং ট্রাউজারে ৯–১৫% বেশি দাম পাওয়া যায়। ইউরোপীয় ইউনিয়ন ‘ইবিএ’ সুবিধা ও নমনীয় নিয়মের কারণে ভালো দাম দেয়।