বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছে কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে পড়েছে ব্রাজিল ফুটবল দল। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের কাউকেই বিশেষ ছাড় দেওয়া হয়নি। মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যান এবং জুতা খুলে তল্লাশিসহ দীর্ঘ প্রক্রিয়ার কারণে বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র সব দলের জন্যই কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করছে বলে জানা গেছে।