পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। রবিবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান, কাঙ্ক্ষিত রায় পেয়ে তারা শতভাগ খুশি। প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে দ্রুততম সময়ে ন্যায়বিচার সম্পন্ন হওয়ায় তিনি বিচারক, পুলিশ ও সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সঙ্গে আসামিদের এই ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।