শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত উইটকফ ও কুশনার, আলোচনা এগোলে যাবেন ভ্যান্সও

ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার পাকিস্তান যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে। ইরান আলোচনায় আগ্রহী বলে জানানো হলেও সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। পরিস্থিতি অগ্রগতি হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও যোগ দিতে পারেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।