শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই অপারেশন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৮ এপ্রিলের ঘটনায় একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালত গ্রেফতারদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।