শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারালো রিয়াল, শিরোপার সুবাস পাচ্ছে বার্সা

রিয়ালের পয়েন্ট হারানোর পর শিরোপার দৌড়ে এগিয়ে গেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা, আর ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। শুক্রবার বেটিসের মাঠে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি রিয়াল, ম্যাচ ১-১ গোলে ড্র হয়। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক বেটিস।