সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার যুবক মুরাদ শেখ (৩৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। মরদেহ জুবাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। পরিবার দ্রুত মরদেহ দেশে আনার জন্য বাংলাদেশ ও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে। উপজেলা প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে।