ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত ব্রিটিশ দম্পতি লিন্ডসে ও ক্রেগ ফোরম্যানের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে আদালত। মোটরসাইকেলে বিশ্বভ্রমণের সময় ২০২৫ সালের জানুয়ারিতে তারা গ্রেপ্তার হন। পরিবার অভিযোগ করেছে, আপিল শুনানিতে তাদের উপস্থিত থাকতে দেওয়া হয়নি। মুক্তির দাবিতে দুজনই কারাগারে অনশন করছেন। ব্রিটিশ সরকার রায়কে হতাশাজনক বলে উল্লেখ করে তাদের নিরাপদে দেশে ফেরাতে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে।