১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

আর্জেন্টিনার ১৪ বছর বয়সী কিশোরী আগোস্তিনা ভেগার নির্মম হত্যাকাণ্ডে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তদন্তে জানা যায়, গত ২৩ মে এক পরিচিত ব্যক্তির বাড়িতে যাওয়ার পর তাকে যৌন নির্যাতন করে হত্যা করা হয়। এক সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা নারীর নিরাপত্তা নিশ্চিত, সহিংসতা প্রতিরোধে কঠোর সরকারি পদক্ষেপ এবং দ্রুত বিচার দাবি জানিয়েছেন।