২৫০ ভারতীয়কে বরণ করে নিল ইসরাইল, নেবে আরও ৬ হাজার জনকে

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা ২৫০ জনেরও বেশি মানুষকে স্বাগত জানানো হয়েছে। তারা নিজেদের বাইবেলের মানাশে গোত্রের বংশধর বলে দাবি করেন। ‘অপারেশন উইংস অব ডন’ নামে ইসরাইল সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে তাদের আনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে আরও হাজারো সদস্যকে আনার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরে গান, পতাকা ও আবেগঘন মুহূর্তে তাদের বরণ করা হয়।