২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২৬ মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে এবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএসসিসির এক আদেশে জানানো হয়, মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা নিয়ে ওঠা অভিযোগ তদন্তাধীন থাকায় তাকে সব দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি সচিব দপ্তরে সংযুক্ত থাকবেন।