ব্র্যাক ফিশ হ্যাচারি, মুক্তাগাছা শাখা ‘অফিসার, প্রোডাকশন’ পদে যোগ্য ও উদ্যমী প্রার্থী খুঁজছে। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ফিশারিজ, ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা দ্বিতীয় বিভাগ। কমপক্ষে এক বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা প্রয়োজন, তবে মেধাবী প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য। কৌশলগত পরিকল্পনা, উৎপাদন, সাপ্লাই চেইন ও আর্থিক ব্যবস্থায় দক্ষতা আবশ্যক। সুবিধা: বেতন, স্বাস্থ্য–জীবনবিমা, প্রভিডেন্ট ফান্ড। আবেদন শেষ: ২৩ মার্চ ২০২৬।