ইন্টারনেট লাগবে না অ্যাপ চলবে ব্লুটুথেই

ইন্টারনেট ছাড়াই মেসেজ পাঠানোর নতুন অ্যাপ ‘বিটচ্যাট’ চালু করেছেন এক্সের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এটি ব্লুটুথ ব্যবহার করে পিয়ার-টু-পিয়ারভাবে কাজ করবে। সাধারণ মেসেজিং অ্যাপের মতো চ্যাট রুম খোলা যাবে, পরিবার ও বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময় সম্ভব। ৩০০ মিটার পর্যন্ত কাজ করবে। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকলেও যোগাযোগ বজায় রাখার উদ্দেশ্যে এই অ্যাপ তৈরি করা হয়েছে।