অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’-এর বার্তা, পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন প্রিয়াঙ্কাও

৯৮তম অস্কার মঞ্চে হাভিয়ের বারদেম যুদ্ধবিরোধী অবস্থান ও ফিলিস্তিন সমর্থনের জন্য নজর কেড়েছেন। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার দেয়ার সময় বারদেম বলেন, ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে স্বাধীন করুন’। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস পাশে দাঁড়িয়ে সম্মতি জানান। বারদেমের পোশাকে ছিল ‘নো আ লা গুয়েরা’ পিন ও ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হান্দালা। তিনি গাজায় চলা যুদ্ধকে অবৈধ ও নিরপরাধ মানুষের জন্য হুমকি মনে করেন।