ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) জানিয়েছে, বাংলাদেশে ১ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তুললে আগামী ২৫ বছরে এলএনজি আমদানিতে প্রায় ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব। ইরান সংকটে বিশ্ববাজারে তেল ও এলএনজির দাম বেড়ে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতি চাপে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগ বাড়ানো জরুরি। এতে খরচ কমার পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও বাড়বে।