দেশের বিভিন্ন বন্দরে প্রায় ৫০০ কোটি টাকার পুষ্টি পরিপূরক পণ্য আটকে আছে। গত বছরের মে থেকে চট্টগ্রাম ও বেনাপোলসহ ৫৬টি শিপমেন্ট খালাস করা যাচ্ছে না। ওষুধ ও কসমেটিকস আইন–২০২৩ অনুযায়ী নিবন্ধন ও পূর্বানুমতির জটিলতায় সমস্যা তৈরি হয়েছে। দীর্ঘদিন বন্দরে থাকায় পণ্য নষ্ট ও প্রতিদিন জরিমানার চাপ বাড়ছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা হবে।