বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকি’ ঘোষণা করা হয়েছে। ৫৮টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং এক মাসে হাজারো শিশু আক্রান্ত হয়েছে, মারা গেছে শতাধিক। অধিকাংশই টিকা না পাওয়া শিশু। টিকা সংকট ও ক্যাম্পেইন ঘাটতিকে মূল কারণ বলা হয়েছে। সংস্থা ৯৫ শতাংশ টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে।