তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে নতুন কোনো আসামির তথ্য পাওয়া যায়নি। তনুর কাপড় থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনার সঙ্গে সন্দেহভাজনদের ডিএনএ মিলিয়ে দেখা হচ্ছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে এবং অগ্রগতি আদালতকে জানাতে বলা হয়েছে।