কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের তৈরি গো-কার্ট চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁও কার্যালয়ে তিনি নিজেই গাড়িটি চালিয়ে দেখেন এবং নির্মাতার সঙ্গে কথা বলেন। এ সংক্রান্ত ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর আগে সকালে নিউ ইস্কাটনের বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত উপভোগ করেন প্রধানমন্ত্রী।