বিডা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রায় ২০টি ডিরেগুলেশন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে দিয়েছে, যা বাস্তবায়িত হলে করহার না কমিয়েও ব্যবসা সহজ হবে। প্রস্তাবে ঝুঁকিভিত্তিক অডিট, ডিজিটাল বাণিজ্য, শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন ও ২৪/৭ বন্দর কার্যক্রম চালুর সুপারিশ রয়েছে। এতে লজিস্টিক খরচ কমবে, হয়রানি হ্রাস পাবে এবং বিনিয়োগ পরিবেশ উন্নত হবে বলে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন।