চার দশক আগে চুরি হওয়া ১৩শ’ শতকের একটি ঐতিহাসিক বুদ্ধমূর্তি যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনে নেপালের কাঠমান্ডুর একটি প্রাচীন মন্দিরে পুনঃস্থাপন করা হয়েছে। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে পালকিতে করে মূর্তিটি আনা হলে ভক্তরা আবেগঘন পরিবেশে উৎসব করেন। নেপাল প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮০-এর দশকে চুরি হওয়া এই মূর্তিটি পরে নিউইয়র্ক থেকে উদ্ধার করা হয় এবং এখন মূল বেদিতে স্থাপন করা হয়েছে।