ইবোলার ভয়ে স্পেনে কঙ্গোর ম্যাচ বাতিল

ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবের কারণে স্পেনে দেশটির একটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। লা লিনেয়া দে লা কনসেপসিওনের মেয়র জানান, স্বাস্থ্যঝুঁকির কারণে স্থানীয় কর্তৃপক্ষ ম্যাচটি বন্ধের সিদ্ধান্ত নেয়। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা কঙ্গো ইবোলার কারণে প্রস্তুতিতে সমস্যায় পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বর্তমানে কঙ্গো দল বেলজিয়ামে অনুশীলন করছে।