শ্রেণিকক্ষে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তাস খেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে কয়েকজনকে তাস খেলতে দেখা যায়, যাদের মধ্যে বিএনপি নেতারাও আছেন বলে দাবি স্থানীয়দের। অভিযোগের পর তদন্ত শুরু হয়েছে। প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা বিএনপি ও ইউএনও বিষয়টি গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।