পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে। বুধবার আদালতে নিজের দোষ স্বীকার করে সন্তানের দোহাই দিয়ে ক্ষমার আবেদন জানান সোহেল। এর আগে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গত ১৯ মে ফ্ল্যাটের ভেতর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে খণ্ডিত মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।