প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে ২১–২২ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে। সফরে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, প্রবাসী কল্যাণ, হালাল খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মালয়েশিয়া সরকার ইতোমধ্যে সফরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।