পেলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী দলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি নিলামে তুলছে ‘সদবিস’। চলতি বিশ্বকাপের সময় বিশেষ নিলামে এটি প্রধান আকর্ষণ হবে। সুইডেনের বিপক্ষে ফাইনালে পেলে দুটি গোল করেছিলেন। জার্সিটির সম্ভাব্য মূল্য ৬০ লাখ ডলারের বেশি। ২৯ জুন থেকে ১৬ জুলাই নিলাম চলবে। ম্যারাডোনা ও মেসির ব্যবহৃত স্মারকও নিলামে থাকবে। জার্সিটি পেলে সতীর্থ দিদাকে উপহার দিয়েছিলেন।