জাপানে মসজিদ উদ্বোধন করে বিপাকে পাকিস্তান

জাপানের সাইতামার কাওয়াগোয়ে শহরে অনুমতি ছাড়া একটি মসজিদ নির্মাণকে ‘অবৈধ’ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রায় ৪,৫০০ বর্গমিটার বনভূমিতে গড়ে ওঠা এই স্থাপনা নগর উন্নয়ন আইন ভেঙেছে বলে অভিযোগ। চলতি বছরের শুরুতে পাকিস্তানের রাষ্ট্রদূত উদ্বোধনে অংশ নেন, যা বিতর্ক তৈরি করে। পরে পাকিস্তান দূতাবাস প্রকল্প থেকে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এবং জাপানের আইন মানার আহ্বান জানায়।