মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাদক নিরাময়কেন্দ্রে নির্যাতনের পর ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রিন মাদক নিরাময়কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহ হাসপাতালে ফেলে কেন্দ্রটি তালা দিয়ে কর্তৃপক্ষ পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।