এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ পেছানোর জন্য তিন বছরের বদলে স্বল্পতম সময়ের সুপারিশ করেছে। তবে সরকার ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত সময় পাওয়ার আশা করছে। এ লক্ষ্যে ২৫ দফা সংস্কার পরিকল্পনা তৈরি করে জাতিসংঘে পাঠানোর প্রস্তুতি চলছে, যেখানে ব্যাংক, কর, রপ্তানি ও প্রশাসনিক খাতে বড় সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে।