ইন্টারপোলের রেড নোটিশভুক্ত বাংলাদেশি লিবিয়ায় গ্রেফতার

লিবিয়ায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মানব পাচারকারী নজরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাকে মানব পাচার ও হত্যার অভিযোগে আটক করা হয়েছে। ২০২০ সালের মিজদাহ হত্যাকাণ্ডের মামলার তিনি অন্যতম আসামি। বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সিআইডি।