ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট কিছু ভিসাধারীকে ইন্টারভিউয়ের পর যোগ্য হলে pay.gov–এর লিংকের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। এতে সর্বোচ্চ ৩ মাস মেয়াদি সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেওয়া হবে। নির্ধারিত পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। শর্ত পূরণ হলে দেশে ফেরার পর বন্ড ফেরত দেওয়া হবে।