ট্রাম্পের আরোপ করা ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এইচ-১বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলার নির্ধারণের ট্রাম্প প্রশাসনের নীতি অবৈধ ঘোষণা করেছে। আদালত বলেছে, এটি মূলত একটি কর, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া আরোপ করা যায় না। বিচারক নীতিটি বাতিল করেন। এ সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছে কয়েকটি অঙ্গরাজ্য। তবে হোয়াইট হাউস রায়ের বিরুদ্ধে আপিলের ইঙ্গিত দিয়েছে, ফলে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।