বলিউডে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠেও মাত্র ৩০ বছর বয়সে অভিনয়জগৎকে বিদায় জানান আসিন থোট্টুমকাল। ‘গজনি’ সিনেমার মাধ্যমে তিনি সারা ভারতে পরিচিতি পান এবং একাধিক হিট ছবিতে কাজ করেন। সালমান, অক্ষয় ও অজয় দেবগনের সঙ্গে তার সিনেমাগুলো বক্স অফিসে সফল হয়। ২০১৬ সালে বিয়ের পর তিনি পুরোপুরি অভিনয় ছেড়ে পরিবারকেই জীবনের কেন্দ্রবিন্দু করেন এবং এখন আড়ালেই থাকেন।