কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তাদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, চলমান আঞ্চলিক সংকটের মধ্যে সাম্প্রতিক হামলায় বিভিন্ন দেশের কয়েকজন আহত ও একজন নিহত হয়েছেন। প্রবাসীদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রক্ত সংকট মোকাবিলায় সক্ষম বাংলাদেশিদের রক্তদানের অনুরোধও জানিয়েছে দূতাবাস।